1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় নসিমন উল্টে শ্রমিক নিহত, আহত ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রাজাপুরের শুক্তাগড়ে চেয়ারম্যান পদে বিএনপি নেতার দোয়া প্রার্থী,ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ গাজীপুর থেকে এসে কাজিরহাটে স্বামীর বাড়িতে মর্যাদা পেতে স্ত্রীর অনশন পালন। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আমিনুল ইসলাম শিপন মিয়া। ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বরিশাল কোতোয়ালি পুলিশের অভিযানে  ৪০ দিনে ৫ শতাধিক গ্রেফতার  বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা সৌদির নজরদারি এয়ারক্রাফট ভূপাতিত করল হুথিরা আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

ভোলায় নসিমন উল্টে শ্রমিক নিহত, আহত ৫

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় নসিমন উল্টে মো. আল আমিন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের দৌলতখান উপজেলার বাংলাবাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন- মঞ্জুর আলম, আজিজ মঞ্জু, মো. বাবুল, নূর উদ্দিন ও আব্দুল। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে।

আহতরা জানান, সকালে তারা শিবপুর থেকে ১০/১২ শ্রমিক কাজ করতে ঢালাই মেশিনসহ একটি নসিমন নিয়ে দৌলতখান উপজেলার দলি খায়েরহাট যাচ্ছিলেন। বাংলাবাজার ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে নসিমন উল্টে তারা ছয় শ্রমিক আহত হন। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের ভোলা সদর হাসপাতালে নিলে আল আমিন মারা যান।

এছাড়া আহতদের মধ্যে শ্রমিক মঞ্জুর আলম ও আজিজকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়াও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মো. বাবুল, নূর উদ্দিন ও আব্দুল নামে তিন শ্রমিক। ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews