1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ভোলায় ভেঙে ফেলা হলো শেখ মুজিবের ম্যুরাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ভোলায় ভেঙে ফেলা হলো শেখ মুজিবের ম্যুরাল

  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ভোলায় ভেঙে ফেলা হয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে থাকা শেখ মুজিবের ম্যুরাল। ভোলা পৌরসভা, জেলা পরিষদ, জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা অফিসে থাকা ম্যুরালগুলো এক্সকাভেটর (ভেকু) দিয়ে ভেঙে ফেলা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এ ম্যুরাল ভাঙা শুরু করে ছাত্র-জনতা। সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা ৭টার সময় কয়কশ বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভেকু এনে প্রথমে ভোলা পৌরসভার ম্যুরালটি ভেঙে দিয়ে একে একে জেলা পরিষদ, জেলা প্রশাসক ভবনের সামনে থাকা ম্যুরাল ভেঙে দিয়ে পরে রাত ১০টার দিকে বাংলা স্কুলসংলগ্ন থাকা জেলা আওয়ামী লীগের অফিসটি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় উৎসুক হাজারো জনতা গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য উপভোগ করে আওয়ামী লীগ ও শেখ হাসিনাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর পূর্বে বুধবার গভীর রাতে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, ভোলা সদর আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমদের বাসভবন প্রিয় কুটির ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ভাঙচুর ও আগুন দেওয়াসহ সব প্রতিহিংসার বিরোধী।

আমরা চাই, এক সঙ্গে সবাই মিলে দেশ গড়তে। ভোলার বিভিন্ন স্থানে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বিষয়ে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের ফোন কলে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews