1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মন খুলে গান গাওয়া যায়, নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৬১ 0 বার সংবাদি দেখেছে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রীর কাছে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল আজকের সংবাদ সম্মেলনটি উৎসবমুখর হয়নি, আপনি অনেকটা ডিপ্লোমেটিক আনসার দিয়েছেন…এর জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনি বলুন উৎসবমুখর…আমি তো বললাম মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না, এর চেয়ে কী বলতে পারি, বলেন।

এবারের পরীক্ষার ফলাফল খারাপ বলেননি শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সুন্দর ফল হয়েছে। আরেক প্রশ্নের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এবার যে যে নম্বর পেয়েছে সেটাই দেওয়া হয়েছে। এবার খাতা পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী।

আএত দিন ফলাফল প্রত্যাশিত না হলে পুনর্নিরীক্ষণ করা হতো, যেখানে কেবল উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগে কোনো ভুল বা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে গুরুতর কোনো ভুল ছিল নাকি সেটা দেখা হতো। নতুন করে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হতো না। মন্ত্রীর ভাষ্য—এবার, পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় পুনঃপরীক্ষা বা পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews