
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চরফৈজুদ্দিন গ্রামের আলাউদ্দিন ফিটারের ছেলে মো. সাগর (২৪) এবং চরযতিন গ্রামের ইলিয়াসের ছেলে মো. রাকিব (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাটের কাছে চরফৈজুদ্দিন মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুই যুবককে তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।