1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মনপুরায় তিনটি দোকানের ঝাপ কেটে দুর্ধর্ষ চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মনপুরায় তিনটি দোকানের ঝাপ কেটে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

মনপুরা (ভোলা) প্রতিনিধি // ভোলার মনপুরায় তিনটি দোকানের ঝাপের টিন কেটে দুর্ধর্ষ চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। এসময় চোররা দোকানগুলোতে ঢুকে তিনটি ব্যাটারি, নগদ অর্থসহ মালামাল চুরি করে নিয়ে যায়। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা পরিষদের পেছনে অবস্থিত দুইটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

চুরি হওয়া দোকানগুলো হলেন, মো. শাহাবুদ্দিন ও মো. ইলিয়াসের কম্পিটারের দোকান এবং মো. জাকিরের চায়ের দোকান।

এ ব্যাপারে চুরি হওয়া কম্পিউটার দোকানের মালিক মো. শাহাবুদ্দিন এবং ইলিয়াস জানান, আমরা বুধবার দিবাগত রাত ১১ টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে স্থানীয়দের ফোন পেয়ে জানতে পারি আমাদের দোকান চুরি হয়েছে। এসে দেখি আমাদের দোকানের ঝাপের টিন কেটে দুটি আইপিএস ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এবং ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায় চোরেরা।

পাশাপাশি চুরি হওয়া চায়ের দোকান মালিক জাকির জানান, আমার দোকানের বেড়ার টিন কেটে একটি ব্যাটারি, ৪০ হাজার টাকার দেশি-বিদেশি সিগারেট ও ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় মনপুরা থানায় অভিযোগ প্রক্রিয়া চলছে,  জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, তিনটি দোকান চুরির ব্যাপারে আমাকে জানানো হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews