1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬২ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // ভোলার মনপুরায় খেলতে গিয়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এর আগেও গত বছর ওই পুকুরে পড়ে গিয়েছিল শিশুটি। সেবার বেঁচে গেলেও এবার সেই পুকুরের পানিতে ডুবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারেনি শিশুটি।

সোমবার বেলা ১১টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা হেলালের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৪) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টারহাট বাজারের মনিহারি ব্যবসায়ী ও উত্তর সাকুচিয়া গ্রামের বাসিন্দা মো. হেলালের ছেলে।

শিশুটির বাবা ব্যবসায়ী মো. হেলাল জানান, সকালে খাবার খেয়ে বাড়ির অন্যান্য শিশুর সঙ্গে খেলতে যায় আল-আমিন। পরে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত বছরও খেলতে গিয়ে সে পুকুরের পানিতে পড়ে গিয়েছিল। তখন ওই যাত্রায় বেঁচে গেলেও এবার আর বাঁচানো গেল না তাকে।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিম জানান, পুকুরের পানিতে পড়ে যাওয়া শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews