1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মন্ত্রীর বাড়িতে প্রাইভেট জেল, ৩ লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

মন্ত্রীর বাড়িতে প্রাইভেট জেল, ৩ লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // পাকিস্তানের এক মন্ত্রীর বিরুদ্ধে তার বেলুচিস্তানের বাড়িতে ব্যক্তিগত জেলখানা গড়েছেন বলে অভিযোগ। মন্ত্রীর ওই বাড়ির কাছের এক কুয়া থেকে গুলিবিদ্ধ তিনজনের লাশ উদ্ধারের পর এমন অভিযোগ উঠেছে। খবর ইনডিপেনডেন্টের।

তবে বেলুচিস্তানের যোগাযোগ ও পূর্তমন্ত্রী সর্দার আব্দুল রেহমান খেত্রান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এটি তার বিরুদ্ধে চক্রান্ত।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি বেলুচিস্তানের বারখান জেলায় ওই মন্ত্রীর বাড়ির কাছে এক কুয়া থেকে পোড়া ও গুলিবিদ্ধ এক নারী ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীরা হচ্ছে গিরান নাজ (৪০) এবং তার দুই সন্তান মোহাম্মদ নওয়াজ (২২) ও আব্দুল কাদির (১৫)। এই নিয়ে গত বুধবার স্থানীয় সম্প্রদায়ের শত শত সদস্য প্রতিবাদে নামে।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, নিহত ওই নারীর স্বামী দুই সন্তানের বাবা খান মুহাম্মদ মারি দাবি করেছেন, ওই মন্ত্রী তার পরিবারকে প্রায় চার বছর ধরে ব্যক্তিগত জেলে বন্দি করে রেখেছে।

তিনি ডনকে আরও বলেছেন, এসব লাশ আমার স্ত্রী ও দুই সন্তানের যাদের ব্যক্তিগত জেলে চার বছর ধরে আটকে রাখা হয়েছিল। মুহাম্মদ মারি আরও দাবি করেছেন, তার ১৩ বছর বয়সী শিশুসহ আরও পাঁচ সন্তান মন্ত্রীর ব্যক্তিগত জেলে বন্দি।

এমন অভিযোগের প্রেক্ষিতে ওই মন্ত্রীর বাড়িতে স্থানীয় পুলিশ অভিযান চালায় বলে স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এই ঘটনায় পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। স্বয়ং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এর বিচার চেয়েছেন।

এদিকে বিক্ষোভকারীরা বলছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাদের কাছে না আসা পর্যন্ত তারা এসব লাশ দাফন করবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews