1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

‘মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই’

  • প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম খেলাধুলা। একটা শিশুকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অতি জরুরী। কারণ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা করতে হলে ভাল পরিবেশ গড়ে তোলা দরকার। ভালো পরিবেশে খেলাধুলা করতে পারলে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতিও মনোযোগী করে তোলা যায়। খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক উপকারের জন্যই নয়; একটা মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। শুক্রবার (৩১ জানুয়ারি) গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরিদর্শক খান মো. রফিকুল ইসলাম হেলাল, পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. গোলাম আজম, নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. জামাল উদ্দিন ফকির, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টুসহ অন্যান্যরা। সবশেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী এবং শ্রেণী উত্তরণ মেধা পুরস্কার বিতরণ করেছেন অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews