1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি // পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার উদ্যোগে একটি স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে জামায়াতে দলীয় কার্যালয় থেকে র‌্যারি বের করে। র‍্যালিটি শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার সেক্রেটারি শাহিন আক্তার। র‌্যালিতে অংশ নেয় ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। র‌্যালিতে অংশ গ্রহণকারীরা স্লোগানে স্লোগানে রমজানের মর্যাদা ও পবিত্রতা রক্ষার আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখার সেক্রেটারি শাহিন আক্তার বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ, রমজানের পবিত্রতা বজায় রাখা, ব্যবসা বাণিজ্যে সততা রক্ষা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহবান জানান। এটি আত্মশুদ্ধি, সংযম, সততা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর পৌর আমির খন্দকার আশরাফুল আলম, যুব বিভাগের সভাপতি গোলাম মুক্তাদি মুন্না, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল্লা আল গালিব প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews