1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ নারী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ নারী

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার তিন নারী যাত্রীর প্রাণ গেছে।

 

 

সোমবার বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ময়মনসিংহের পুলিশ সুপার (সদর ও মক্তাগাছা সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানিয়েছেন।

 

 

ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন পে স্কেল, বরাদ্দ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

 

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

 

 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।

 

 

এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়৷ এ সময় ট্রাকের চালক, তার সহযোগী ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়৷

 

 

পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিন নারীর মরদেহ উদ্ধার করি। নিহত তিন নারীর পরিচয় শানাক্ত করা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews