1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মুন্সীগঞ্জে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

মুন্সীগঞ্জে মাইক্রোবাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ২

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি // মুন্সীগঞ্জে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানে সংঘর্ষে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ছয়জন।

রোববার ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের বস্তাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস থানার দুলাল মিয়া (৫০) ও হোসাইন (১০)। তারা মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

ভবেরচর হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মো. রিয়াদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার ভোরে মাইক্রোবাসটি কুমিল্লার তিতাস যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বস্তাকান্দি এলাকায় একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজন নিহত ও প্রায় ছয়জন আহত হয়েছেন। তিনি আরও জানান, আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। নিহতদের মরদেহ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews