1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেডিকেল টেকনোলজিস্ট পরীক্ষায় ফের দুর্নীতি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মেডিকেল টেকনোলজিস্ট পরীক্ষায় ফের দুর্নীতি

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬৪৫৮ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। 

দেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষায় দীর্ঘ ১৪ বছর পর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। ইতিপূর্বে একাধিকবার টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। সর্বশেষ ২০০৮ সালে এই পদে নিয়োগ দিয়েছিল সরকার। তবে গত ৭ মার্চ সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর শনিবার মেডিকেল টেকনোলজিস্টদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ২৯ হাজার ১৮০ জন। তবে এ পরীক্ষায় পুর্বের দুর্নীতি অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন চাকুরী প্রার্থীরা। গত শনিবারের অনুষ্ঠিত পরিক্ষার একটি চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় এক পরীক্ষার্থী পরীক্ষার হলেই রেজাল্ট শীট দেখে দেখে পরীক্ষা দিচ্ছেন। এনিয়ে অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ পেয়েছে। তারা জানান, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট পরীক্ষা বন্ধ ছিল। অনিয়ম দুর্ণীতিসহ নানা জটিলতায় সরকার এই পরীক্ষা বন্ধ করে দেয়। কিন্ত এই নিয়োগ কার্যক্রমেই নানা অসাধু উপায় অবলম্বন করে চলেছেন পরিক্ষার্থীরা। যার পিছনে রয়েছে পরীক্ষা সংশ্লিস্টরা। তারা এসব মদদ দিয়ে পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করছেন। যোগ্য প্রার্থীরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পোস্টটিতে এক ব্যক্তি পরীক্ষা প্রশ্নবিদ্ধের অভিযোগ তুলে মন্তব্য করেন। তার মন্তব্যটি হুবহু তুলে ধরা হলো- ’ভাই আমার ৬৯ টা নৈব্যক্তিক কারেট হয়েছে তারপরেও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না ব্যাপারটা খুবই দুঃখজনক কারন আমি কোন দুর্নীতির আশ্রয় নেইনি। অনেকে আছে যাদের বিশ পাওয়ার মতো যোগ্যতা নাই তারাও দেখি টিকছে কি পরিমাণ যে দুর্নীতি হয়েছে তার বাস্তব চিত্র তো দেখলাম চাকরির বয়স শেষ পর্যায়ে অনেক কিছুই প্রমাণ আছে কি আর করবো ভাই দেখার মত কেউ নেই যার বয়স শেষ হয়েছে সে বুঝে কষ্ট কাকে কষ্ট কত প্রকার ও কি কি । অনেককে ১০-১২টা প্রশ্নের এন্সার করে চলে আসছে এবং সেটা পরবর্তী সময় দুর্নীতি করে পাস মার্ক তুলে নিয়েছে অনেকে ১৮-২০ লাখ টাকা দিয়ে কন্টাক করেছে অনেকে আবার চিপস ব্যবহার করেছে পরীক্ষার হলে এসব দুর্নীতি কোনদিনই বন্ধ হবে না ভাই কিছু বিশ্ব ঘাতক বেইমান মোনাফেক নরফিসাসদের কারণে আজও স্বাস্থ্য খাতের এই অবস্থা তবে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন দোষ নেই কিছু বাটপার আছে তাদের জন্য এই অবস্থা আজো।

তারপরেও আমি চাচ্ছি এই নিয়োগটা বাস্তবায়ন হোক সবাই তো আর দুর্নীতির আশ্রয় নেয়নি কিছু মেধাবী স্টুডেন্টও আছে এর ভিতরে আমাদের তো সরকারি চাকরি হলো না কিছু ভাইদের চাকরি হোক বাবা-মার স্বপ্ন পূরণ করুক এটাই চাই। বিষয়টি নিয়ে আরও কয়েকজন চাকুরী প্রার্থী জানান, পরিক্ষায় পুর্বের মতই দুর্নীতি হয়েছে। লেনদেন হয়েছে লাখ লাখ টাকা। এতে যোগ্য প্রার্থীরা মেধা থাকা সত্ত্বেও মুল্যায়িত হচ্ছেননা। এসব দুর্নীতিতে জড়িতদের বিরুদ্বে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ১ জন চিকিৎসকের বিপরীতে থাকতে হবে ৫ জন মেডিকেল টেকনোলজিস্ট। সে হিসাবে দেশে এই পদে প্রয়োজন ১ লাখের বেশি টেকনোলজিস্টের। কিন্তু বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের তথ্য বলছে, বর্তমানে টেকনোলজিস্টের পদ আছে মাত্র ৭ হাজার ৯২০টি। সেখানে কর্মরত আছেন ৫ হাজার ১৬৫ জন। এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) পদ ২ হাজার ১৮২টি। আর কাজ করছেন ১ হাজার ৪১৭ জন। সংকট থাকলেও দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে। ২০০৮ সালের পর এই পদে আর কোনো নিয়োগ হয়নি। এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল কোর্টের স্থগিতাদেশ। করোনা মহামারি শুরু হলে নিয়োগ প্রক্রিয়ার স্থবিরতা কেটে গিয়ে দেখা দেয় আশার আলো। ৩ হাজার টেকনোলজিস্ট নিয়োগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ২৯ জুন ২ হাজার ৬৮৯টি পদে (মেডিকেল টেকনোলজিস্ট ৮৮৯টি, মেডিকেল টেকনিশিয়ান ১ হাজার ৬৫০টি, ১৫০টি কার্ডিওগ্রাফার) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এসব পদে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি। কিন্তু বন্ধ হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। এবার নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও ঘুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর সেই নিয়োগ বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর নতুন এক অফিস নির্দেশনায় জানায়, ২০ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে চলমান জনবল নিয়োগের কার্যক্রম বাতিল করা হলো। পুনরায় নতুন নিয়োগে স্বল্প সময়ের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা হবে। দীর্ঘ ১৪ বছর পর মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শনিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews