1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা হত্যা, মূলহোতাসহ গ্রেফতার ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা হত্যা, মূলহোতাসহ গ্রেফতার ২

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৬১ 0 বার সংবাদি দেখেছে

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নগরীর হড়গ্রাম এলাকার র‌্যাব কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর তলায়মারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এরমধ্যে নান্টু মিয়া এই হত্যাকাণ্ডের মূলহোতা। খোকন মিয়া এই মামলার তিন নম্বর আসামি। তাদের শুক্রবার (১৮ এপ্রিল) গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেফতার আসামিরা ঘটনার পরে কোনো আত্মীয়স্বজনের বাসায় না গিয়ে গোপনে ভ্যানযোগে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। এরপরে ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে রাতে আশ্রয় নেন।

তিনি আরও বলেন, গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেল (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রুমেল তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এসময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews