1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক।।

পটুয়াখালীর বাউফলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই গ্রামের কিশোর আরাফাত হোসেন (১৫) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে তার মেয়েকে যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই ছাত্রীর বাবা প্রথমে শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে শিক্ষা কর্মকর্তার পরামর্শে তিনি মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

 

অভিযোগ দেওয়ার পর থেকেই আরাফাত তার ওপর ক্ষিপ্ত ছিলেন বলে।

 

ভুক্তভোগীর বাবা জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা আরাফাত ও কাওসারের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews