1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ওয়ার্ডে পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পেতে স্বেচ্ছাশ্রমে নিষ্কাশন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
কাজীরহাটের ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী আবুল কালাম খানকে ঘিরে নির্বাচনী আলোচনা পশ্চিমা নারীবাদ নারী-পুরুষের সম্পর্কে বিভাজন তৈরি করেছে: চরমোনাই পীর ঝালকাঠিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে শপথ, ভিডিও ভাইরাল ১৭ দিন পর নিজ ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা শানু এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার চিকিৎসায় বিদেশে ৩০ হাজার ডলার পাঠানোর সুযোগ জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত করেছে: স্পিকার

মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ওয়ার্ডে পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পেতে স্বেচ্ছাশ্রমে নিষ্কাশন

  • প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৩৫ 0 বার সংবাদি দেখেছে

ইউসুফ আলী সৈকত,মেহেন্দিগঞ্জ।। 
পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। হালকা বৃষ্টি হলে রাস্তায় পানি ও কাদা জমে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। আর একটু ভারি বর্ষণ হলে বাসা বাড়িতে পানি ঢুকে পড়ে। এতে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছেন মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি ৬ নং ওয়ার্ডের প্রায় ২শতাধিক পরিবার। এদিকে পানিবন্দি অবস্থা থেকে মুক্তি পেতে ভুক্তভোগী জনগণ নিজেরাই স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের উদ্যােগ নেন। আজ রোববার সকাল সাড়ে ৮ টায় কোদাল, হাজি, শাবল, দা হাতে নিয়ে কোমরে গামছা বেঁধে পানি নিষ্কাশনের কাজে নেমে পড়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খন্দকার, মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাহের গোল্দার, সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল খন্দকার। তাদের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় বেশ কয়েকজন যুবক এই কাজে ঝাপিয়ে পড়েছে।জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে স্থানীয়দের পানি নিষ্কাশনের উদ্যােগের ফলে জনপ্রতিনিধিদের এক ধরনের লজ্জায় ফেলে দিলো। কেউ কেউ বলেন, এই এলাকার জলাবদ্ধতা নিরসনে অনেকেই কথা দিয়েছিলো কিন্তু কেউ কথা রাখেন নি। ওই ওয়ার্ডের খন্দকার বাড়ির রাস্তা সংস্কার ও দ্রুত ড্রেন ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান বলেন, এর আগে একবার ওই রাস্তা সংস্কার করা হয়েছে, জলাবদ্ধতার খোঁজ খবর নিয়েছি, দ্রুত সমস্যা সমাধানের উদ্যােগ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews