1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোটরসাইকেল নিয়ে বেরিয়ে জরিমানা গুনলেন ইউপি সদস্য - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মোটরসাইকেল নিয়ে বেরিয়ে জরিমানা গুনলেন ইউপি সদস্য

  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৬৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে অনুমোদনবিহীন মোটরসাইকেল নিয়ে রাস্তায় নেমে জরিমানা গুনলেন ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা।  তিনি বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা বুধবার উপজেলার শ্রীরামপুরে এ জরিমানা করেন। জানা যায়, ইউপি সদস্য জিল্লুর রহমান তোতা বুধবার সকালে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমোদনবিহীন মোটরসাইকেল নিয়ে বের হন।

এ সময় তার মোটরসাইকেলের সামনে একজন চেয়ারম্যান প্রার্থীর প্রতীকসংবলিত স্টিকার লাগানো ছিল। পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হামীম তাবাসসুম প্রভা দেখতে পেয়ে তাকে জরিমানা করেন এবং তার গাড়ির চাবি জব্দ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews