1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত

  • প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ 0 বার সংবাদি দেখেছে

রাজবাড়ীর পাংশায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শুভ (১৮) ও নিলয় (২৪) না‌মে দুই মোটরসাইকে‌ল আরোহীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

এ ঘটনায় রিফাত (১৭) না‌মে আরও এক মোটরসাইকে‌ল আরোহী আহত হন। তা‌কে পাংশা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) লাঙ্গলবাধ আঞ্চলিক সড়‌কের রুপিয়াট মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. বিল্পব হোসেন জানান, শুভ তার দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছিলেন। রুপিয়াট মাদরাসার সামনে একটি ইজিবাইককে ওভার‌টেক কর‌তে গি‌য়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা লা‌গে তাদের মোটরসাইকে‌ল। এসময় তারা আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শুভ ও তার বন্ধু নিলয় মারা যান।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম খান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত রিফাতের চিকিৎসা চলছে।

পাংশা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দীন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হ‌য়ে‌ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews