1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল জেনারেল হাসপাতাল জামে মসজিদের নতুন কমিটি গঠন বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান সৌদি আরবে ৩ দিন নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর লাশ নেপাল-তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩০১, নিখোঁজ ৫,৩৩৯ রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী নেপালের বিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর ২ শ্রমিক উদ্ধার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী পার্বতীপুরে রেলওয়ে জিআরপি থানার পুলিশ ২৮ পিস ইয়াবা উদ্ধার মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

মোরেলগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে
{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"Y5ZGHXAB-YQP7-6J0X-BE9O-K8UX4BAZULQT","pictureId":"Y5ZGHXAB-YQP7-6J0X-BE9O-K8UX4BAZULQT","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"19.2.0","enterFrom":"new_image","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"Y5ZGHXAB-YQP7-6J0X-BE9O-K8UX4BAZULQT","pictureId":"Y5ZGHXAB-YQP7-6J0X-BE9O-K8UX4BAZULQT","capability_name":"capcut_photo_editor"}"}

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার // বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ১৬টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক ব্যানার ও মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন। নেতাকর্মীদের স্লোগান ও মিছিলের কারণে এদিন পৌর শহরের প্রধান সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিকেলে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৬টি ইউনিয়নের নেতাকর্মীরা পৃথক ব্যানারে মিছিল নিয়ে মূল র‍্যালিতে যোগ দেন। পরে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখরিত হয়ে ওঠে।

র‍্যালি শেষে পৌর পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা সোমনাথ দে।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনৈতিক অঙ্গনে দলটির ভূমিকা এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য আব্দুল মজিদ জব্বার, জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, বিএনপি নেতা জাহাঙ্গীর আল আজাদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।

সদর ইউনিয়ন বিএনপির পৃথক র‍্যালি

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম তালুকদারের নেতৃত্বে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে পৃথক একটি র‍্যালি বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পার্কে আয়োজিত মূল সভাস্থলে গিয়ে সমবেত হয়।

সদর ইউনিয়ন বিএনপির এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নূরুল ইসলাম বিশ্বাস, শাহাদাৎ হোসেন, আবু শেখ ও নূরুল মোমেন। এ ছাড়া যুবদল নেতা হোসেন শিকদার, মালেক তালুকদার, কুদ্দুস শিকদার এবং কৃষকদল নেতা মিলন আকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পৃথক মিছিল ও র‍্যালির মাধ্যমে নেতাকর্মীরা পৌর পার্কের সভাস্থলে সমবেত হন।

পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews