1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে অবস্থিত জলবায়ু সহনশীল কেন্দ্রে যুব উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র পিসিআরসিবি ফেইজ-২ (ক্লাইমেট চেঞ্জ প্রকল্প)-এর উদ্যোগে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির অর্থায়নে বুধবার (২৪ জুন) বেলা ১১টায় পশরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আবুল কালাম আজাদ এবং দৈনিক সমকাল-এর মোরেলগঞ্জ প্রতিনিধি ফজলুল হক খোকন।

প্রশিক্ষণে সন্ন্যাসী ও পশরবুনিয়া গ্রামের ২০ জন তরুণ ও তরুণী উদ্যোক্তাকে পরিবেশবান্ধব কাগজের কলম ও ব্যাগ তৈরি, সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল সিহাব ও মানিক হোসেন পলাশ।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার পাশাপাশি পরিবেশবান্ধব ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুবসমাজের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি তরুণদের আত্মকর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews