1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে ৩ বিঘার মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

মোরেলগঞ্জে ৩ বিঘার মৎস্য ঘের দখল করে মাছ লুটের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৫৯ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে থামছে না ঘের দখল। আবারো একটি মৎস্য ঘের দখল করে গৈ-ঘর ভাঙচুর ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী ঘের মালিক মোস্তাক বিল্লাহ রুপম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, মোরেলগঞ্জ পৌর শহরের বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে মোস্তাক বিল্লাহ রুপমের সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে ৩ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে। বুধবার দুপুরে একই গ্রামের ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে ঘেরটি দখলে নেয়। এ সময় হামলাকারীরা মৎস্য ঘেরটির গৈ-ঘরে কুপিয়ে ভাঙচুর চালিয়ে ঘের থেকে বাগদা, চিংড়ি, বিভিন্ন প্রজাতির সাদা মাছ ধরে নিয়ে যায়। এতে ঘের মালিকের গৈ-ঘরে থাকা বিভিন্ন মালপত্রসহ সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ঘের মালিক জানিয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার মোস্তাক বিল্লাহ রুপম বাদী হয়ে মো. রুম্মান চৌকিদার ও লালন শেখসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ঘের মালিক মোস্তাক বিল্লাহ রুপম জানান, নানার জমিতে একবছর ধরে তিনিসহ তার মামাতো ভাই রাসেল হাওলাদার ৩ বিঘার ওই মৎস্য ঘেরটি করে আসছেন। দখলকারীদের কোনো বৈধতা নেই। সম্পূন্ন জোরপূর্বক ঘেরটি দখলে নিয়েছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

এ সম্পর্কে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোকারম আলী বলেন, ওসি স্যারের নির্দেশনায় ঘের দখলের অভিযোগটির তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews