1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে ৪র্থ শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় মামলা, আসামি গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

মোরেলগঞ্জে ৪র্থ শ্রেনীর স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় মামলা, আসামি গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩৫ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা। ঘটনার সাথে জড়িত ফেরদৌস মোল্লা (৩৫) নামের রাজমিস্ত্রীকে মঙ্গলবার মামলার ২ ঘন্টার ব্যবধানে মোরেলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে । মামলা নং-২৩. তারিখ-২৪.৩.২০২৬।

মামলা সূত্রে জানাগেছে, মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনী পড়–য়া শিক্ষার্থী ঈদের দিন বিকেল ৩টার দিকে তার বান্ধবির বাড়িতে গেলে বান্ধবির পিতা একই গ্রামের ফেরদৌস মোল্লা তার মেয়েকে ১০ টাকা দিয়ে পাসের দোকান থেকে কিছু কিনে নিয়ে আসতে বলে এ সময় ওই বাড়িতে অন্য কেউ না থাকায় মেয়ের বান্ধবিকে পাসে বসিয়ে মোবাইলে কার্টুন দেখানোর অজুহাতে তার শীরের স্পর্ষ কাতর স্থানে হাত দেয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তার পরিহিত পাজামা খুলে ইচ্ছার বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষনের চেষ্টা করে। এক পর্যায়ে বান্ধবি চলে আসলে ওই শিশুটি বেরিয়ে গিয়ে আশে পাসে লোকজনকে জানায় পরবর্তীতে শিশুর পিতাকে স্থানীয় লোকজন জানালে তিনি তাৎক্ষনিক ফেরদৌস মোল্লার নিকট প্রতিবাদ করলে শিশুর পিতা নাঈম মোল্লাকে ভয়ভীতি দেখিয়ে মামলা করিলে প্রাণনাশের হুমকি ও তার কণ্যাকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার ৩দিন পরে মঙ্গলবার ২৪ মার্চ শিশুর পিতা নাঈম মোল্লা বাদি হয়ে পশ্চিম সরালিয়া গ্রামের সায়েদ মোল্লার ছেলে মো. ফেরদৌস মোল্লাকে ধর্ষনের চেষ্টায় আসামি করে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মাহমুদুর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় একটি মামলা দায়ের হয়েছে। তাৎক্ষনিক ঘটনার সাথে জড়িত আসামি ফেরদৌস মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews