1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যমুনায় ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

যমুনায় ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

  • প্রকাশিত : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫২ 0 বার সংবাদি দেখেছে
বগুড়া প্রতিনিধি // বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে এক অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের কাছে যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরার সময় নদীর ভাসমান মরদেহটি দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, উজান থেকে স্রোতের টানে মরদেহটি ভেসে এসেছে। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। মরদেহে পচন ধরায় বয়স এবং চেহারা বোঝা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews