1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যাত্রী সংকটে বরিশাল-ঢাকা নৌরুটে লঞ্চ ব্যবসায় ধস - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

যাত্রী সংকটে বরিশাল-ঢাকা নৌরুটে লঞ্চ ব্যবসায় ধস

  • প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালে যাত্রী সংকটে ধস নেমেছে লঞ্চ ব্যবসায়। বরিশাল-ঢাকা নৌরুটে পারাপারের জন্য লঞ্চের সংখ্যা ১০টি থেকে নেমেছে দুটিতে। এ অবস্থায় লঞ্চ মালিকদের কেউ কেউ যাত্রী পরিবহনের পাশাপাশি লঞ্চগুলোকে প্রমোদতরী হিসেবে ব্যবহারের চিন্তা করছেন। বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের লঞ্চমুখী করতে চেষ্টা চলছে।

এক সময় যাত্রীদের চাপ সামাল দেওয়া কঠিন ছিল বরিশাল-ঢাকা রুটের লঞ্চগুলোতে। এ রুটে প্রতিদিন চলত ১০টি লঞ্চ। ১ হাজার কোটি টাকার এই পরিবহন খাতে এখন ধস নেমেছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে ধুকছে লঞ্চগুলো। লোকসানে টিকতে না পেরে এখন দিনে চলাচল করে মাত্র দুটি। কাজ হারিয়েছেন অনেক শ্রমিক।

শ্রমিকেরা বলছেন, আগে দৈনিক ঢাকা থেকে ছয় থেকে সাতটি লঞ্চ যাত্রী ভরে বরিশাল আসত। আর এখন এক সপ্তাহে একটি ট্রিপ পাওয়া যায়। ব্যবসায় টিকতে না পেরে অনেক ব্যবসায়ী কৌশল পাল্টানোর চিন্তা করছেন। যাত্রী পারাপারের পাশাপাশি প্রমোদতরী হিসেবে লঞ্চ ব্যবহারের কথা ভাবছেন তাঁরা।

সুরভী গ্রুপের পরিচালক রিয়াজ উল কবির বলেন, ‘নৌ যাত্রা হলো আমাদের শতবর্ষের ট্রেডিশনাল বিষয়। এটাকে টিকিয়ে রাখা উচিত। এটা এখন টিকিয়ে রাখতে শুধু ঢাকা-বরিশাল রুট নয় বরং বিভিন্ন রুটে ক্রুজ আকারে লঞ্চগুলো ব্যবহার করতে পারি।’ যাত্রীদের লঞ্চমুখী করার জন্য চেস্টা চলছে বলে জানিয়েছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ।

বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, ‘যাত্রীরা সময়ের চেয়ে জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করলে লঞ্চে যাত্রী বাড়বে।

যাত্রী সংকটে বর্তমানে আমাদের রাজস্ব আয় ৬৬ শতাংশ কমে গেছে।’ গত ২০ বছরে বরিশাল-ঢাকা নৌ রুটে ২৬টি বিলাসবহুল লঞ্চ নামানো হয়। যার বেশিভাগ এখন বসিয়ে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews