1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার সিদ্ধান্ত নেই : ইরান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার সিদ্ধান্ত নেই : ইরান

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু করার কোনো পরিকল্পনা নেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ছিলাম, তখনই ওয়াশিংটন ইসরায়েলের হামলাকে সমর্থন করেছে এবং পরে নিজেরাই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালিয়েছে।”

আরাগচি অভিযোগ করেন, “আলোচনার সময় তারা আমাদের জাতীয় স্বার্থ থেকে সরে আসতে চাপ দিয়েছে। এমনকি তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং দখলদার জায়নবাদী শাসনকে হামলার সুযোগ করে দিয়েছে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রক্রিয়াকে বিশ্বাসঘাতকতার পথে পরিচালিত করেছে, এবং সেই অভিজ্ঞতা ভবিষ্যতে ইরানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে।

তবে কূটনীতির পথ এখনও বন্ধ হয়ে যায়নি বলেও জানান তিনি। “আমি কয়েকজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি,” বলেন আরাগচি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের দাবি সরাসরি প্রত্যাখ্যান করে আরাগচি বলেন, “যুক্তরাষ্ট্রের বক্তব্যে চরম বৈপরীত্য রয়েছে এবং এখন পর্যন্ত কোনো পরোক্ষ আলোচনার প্রস্তুতি বা আয়োজন আমাদের নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews