1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় যুদ্ধ শুরুর হুমকি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ

যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় যুদ্ধ শুরুর হুমকি

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ 0 বার সংবাদি দেখেছে

গাজায় যুদ্ধবিরতি নিয়ে সংশয়ের মধ্যেই নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে নেতানিয়াহু এ হুমকি দেন। এ সময় তিনি আরও জানান, হামাসকে সম্পূর্ণ নির্মূল করার যে লক্ষ্যমাত্রা তারা ঠিক করেছেন, সেটি অর্জন করবেনই। হোক সেটি ‘আলোচনার মাধ্যমে’ অথবা ‘অন্য কোনো উপায়ে’। খবর আল-জাজিরার।

 

 

নেতানিয়াহু বলেন, “আমরা যে কোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছি। গাজায় আমরা হামাসের সংঘবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি। কোনো সন্দেহ থাকবে না— আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব।

 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। তিন ধাপের এই যুদ্ধবিরতিটির প্রথম ধাপ এখন চলছে। যা শিগগিরই শেষ হবে। এই প্রথম ধাপে ইসরায়েলের ৩৩ জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল হামাসের। যা তারা রেখেছে।

 

গত শনিবার প্রথম ধাপের শেষ ছয় জিম্মিকে মুক্তি দেয় তারা। এর ঠিক পরপরই দখলদার ইসরায়েলের ৬০২ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু তারা এ কথা রাখেনি। রোববার সারাদিন পেরিয়ে গেলেও এখনো ওই ফিলিস্তিনিদের ছাড়েনি তারা।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজাবাসী মনে করছেন সেখানে ফের যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা অনেক বেশি।

 

২০২৩ সালে ৭ অক্টোবর থেকে দীর্ঘ ১৬ মাস ইসরায়েলি সেনারা গাজায় বর্বর হামলা চালিয়েছে। এ সময়ে প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews