1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যে কারণে বলিউড ছেড়ে হলিউডে প্রিয়াঙ্কা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে উপজেলা পরিষদের ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু একই পরিবারের তিন ভাইয়ের সার ডিলারশিপ, বৈধতা নিয়ে হাইকোর্টে রিট পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ইউএনও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা স্বামী-সন্তানদের জন্য দোয়া চাইলেন চিত্রনায়িকা বর্ষা শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ডিসেম্বরেই: শিক্ষামন্ত্রী

যে কারণে বলিউড ছেড়ে হলিউডে প্রিয়াঙ্কা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৮৮ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // প্রিয়াঙ্কা চোপড়া, শ্যাম বর্ণের এ তারকা নিজের অভিনয় দক্ষতায় জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তবে ক্যারিয়ারের শুরুটা তার এমন ছিল না। শরীরের রং কিছুটা কালো হওয়ায় ইন্ডাস্ট্রিতে ‘বর্ণবাদের’ শিকার হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, রঙ কালো হওয়ায় মেকআপের মাধ্যমে বা কখনো কখনো লাইটের মাধ্যমে ফর্সা দেখানো হতো তাকে। আর সেই কারণেই নাকি হলিউডে পা রেখেছেন এই তারকা।

টেলিভিশনে নায়িকাদের সাধারণত বেছে নেওয়া হয় ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য। কারণ রূপালি পর্দার নায়িকাদের মতো চকচকে ত্বক পেতে চান সাধারণ মানুষ। তাই তারা যদি কোন ক্রিমের বিজ্ঞাপন করেন তবে সেই ক্রিম কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। এতে করে বেড়ে যায় সেই ক্রিমের বিক্রি। সম্প্রতি একটি অনুষ্ঠানে বলিউড ‘বর্ণবাদ’র প্রতি ক্ষোভ প্রকাশ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। শ্রোতাদের সামনে খোলাখুলি তুলে ধরলেন নানা অজানা কথা।

ব্যক্তিগত জীবন থেকে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমানোর গোপন কথাও তিনি ভাগ করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত গায়ের রং নিয়ে কতটা মাথাব্যাথা রয়েছে, সে কথা বোঝাতেই নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রিয়াঙ্কা।

তিনি আরও বলেন, ‘ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের কাছে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা খুবই সাধারণ বিষয়। তিনি কেন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করছেন, তা নিয়েও সমালোচিত হয়েছিলেন। বেশ কয়েকটি চলচ্চিত্রে তার ত্বকের রংকে হালকা করা হয়। ফর্সা মানেই সুন্দরী, এই ধারণাটি ভুল এটাই বোঝাতে চেয়েছেন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, ‘বিজ্ঞাপনগুলো দেখে ফর্সা ও সুন্দরী হওয়ার ইঁদুর দৌঁড়ে নেমে পড়েন তরুণীরা। এটা তাদের মানসিক অবসাদ বাড়াচ্ছে। এই ফর্সা হওয়ার ভাবনাটি অত্যন্ত ক্ষতিকর।’

প্রিয়াঙ্কা আরও জানান, তার আজও মনে আছে, যখন তিনি সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছিলেন। সেসময় তাকে ডাস্কি অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হতো। তিনি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অভিনয় করার জন্য তাই অনুতপ্ত।

তিনি আরও জানান, যেহেতু তার স্কিন কালো তাই তাকে মেকআপের মাধ্যমে বা কখনো লাইটের মাধ্যমে ফর্সা দেখানোর চেষ্টা করা হতো। তাকে কিসমত সিনেমার একটি গানের জন্য এভাবে ফর্সা করা হয়েছিল।

‘লাভ এগেইন’ সিনেমার দৃশ্য

অভিনেত্রী জানান, এ কারণে তাকে বলিউডে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। সিনেমাতে কাস্ট করা হচ্ছিল না। ক্রমাগত রাজনীতির শিকার হতে হতে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর সেই কারণেই হলিউডে নোঙর ফেলেন প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কা এখন হলিউডে নিজের জায়গা করে ফেলেছেন। তার হাতে এই মুহূর্তে প্রচুর কাজ।

 

জিম স্ট্রাউসের পরিচালনায় আগামী ১২ মে বড়পর্দায় মুক্তি পাবে প্রিয়াঙ্কার ‘লাভ এগেইন’। সিনেমাটিতে দেখা যাবে একবার আঘাত পাওয়ার পরেও প্রিয়াঙ্কা ভালোবাসাকে আরও একটি সুযোগ দিচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে এই সিনেমাতে মুখ্য পুরুষ চরিত্রে দেখা যাবে স্যাম হিউগেনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews