1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ: তারেক রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য গুলশানের বাসভবন থেকে আজ শুক্রবার দুপুরে নৌবাহিনী সদর দপ্তর মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের বাসভবন থেকে আজ শুক্রবার দুপুরে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তিনি নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন।

তারেক রহমান নিজেই তার গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেন। তিনি তাদের পরিচয় জানতে চান। এ সময় জনতার মধ্য থেকে অনেকে বলে ওঠেন, নতুন বাংলাদেশ গড়তে তারা তার সঙ্গে থাকতে চান। জবাবে তাদের ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন।

পরে তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে গিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি।

প্রায় দুই দশক পর এবারের নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করছে। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। এ ঘোষণা আগেই দিয়েছে বিএনপি।

তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে নির্বাচন করেছেন। দুটি আসনেই জয় লাভ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews