1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রমজানের প্রথম কর্মদিবসে তীব্র যানজট, ভোগান্তি চরমে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

রমজানের প্রথম কর্মদিবসে তীব্র যানজট, ভোগান্তি চরমে

  • প্রকাশিত : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // সাপ্তাহিক ছুটির সঙ্গে স্বাধীনতা দিবসের সরকারি ছুটি মিলিয়ে গত তিন দিন অফিস-আদালত বন্ধ ছিল। টানা তিন দিন ছুটির পর রমজানের চতুর্থ দিন আজ সোমবার পড়েছে প্রথম কার্যদিবস। এদিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

জানা গেছে, সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ির জট লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে যানজটের পরিমাণও বেড়ে যায়। এতে সড়কে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। এদিন নির্ধারিত সময়ের অনেক পরে অনেককে কর্মস্থলে  ঢুকতে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ সূত্র জানিয়েছে, রাজধানীর বিমানবন্দর, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ী ও কালশী এলাকায় যানজট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে রাস্তায় গাড়ির চাপও বেড়ে যায়। তবে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা রয়েছে বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত সড়কে।

যানজটের বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজ রাস্তায় গাড়ির চাপ তুলনামূলক একটু বেশি। তিন দিন বন্ধ থাকার পর আজ রাজধানীতে সব অফিস খুলেছে। এদিকে, রমজানের কারণে অফিস টাইম একটু পরিবর্তন হয়েছে। সবমিলিয়ে একসঙ্গে সকাল থেকে গাড়ির চাপ বেড়েছে। তাই এই যানজট। ’

 

তেজগাঁওয়ে দেশের একটি জাতীয় দৈনিকে কাজ করেন মো. মোস্তফা। আজ ১০টা ৫০ মিনিটে মিরপুর-১২ থেকে অফিসের উদ্দেশে রওনা দেন তিনি। কিন্তু অফিসে আসতে তার সময় লেগেছে প্রায় সোয়া দুই ঘণ্টা। তিনি বলেন, ‘রোজা রেখে অসহ্য গরমে যানজটে আটকে থাকতে অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু কিছু করার ছিল না।’

শ্যামল রায় নামের আরেক যাত্রী বলেন, ‘যানজটের কারণে একবার মনে হয়েছিল বাসায় ফিরে যাই। পরে এক প্রকার বাধ্য হয়েই অফিসে এসেছি। যানজটে মাথাটা এমন ধরে গেছে যে অফিসে ঠিকমতো কাজ করতে পারব কি না জানি না।’

 

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ তেজগাঁওয়ের উপ-পুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ‘রমজানের প্রথম কর্মদিবস আজ সড়কে গাড়ির চাপ রয়েছে বেশি। বিভিন্ন সিগন্যালে একটু বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। তবে সড়কে যান চলাচল গতিশীল রাখতে আমরা কাজ করে যাচ্ছি।’

এদিকে, কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডা পার হয়ে রামপুরা পর্যন্ত সড়কেও যানজট ও গাড়ির চাপ রয়েছে বলে জানা গেছে। সকাল থেকে চলমান এই যানজটের প্রভাব পড়ছে হাতিরঝিল এলাকায়ও। এই যানজট সোনারগাঁও হোটেল সিগন্যাল পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews