1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাঙ্গাবালীতে দুই জলদস্যু গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

রাঙ্গাবালীতে দুই জলদস্যু গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনার চরের পূর্ব পাশে গভীর বঙ্গোপসাগরের মাছের ট্রলারে গুলি করে ডাকাতির ঘটনায় আলিম নুর ও তারেক নামের দুই দুর্ধর্ষ জলদস্যুকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।

রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে কক্সবাজার জেলার সদর থানা ও মহেশখালী এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে রাঙ্গাবালী থানা পুলিশ জড়িত ডাকাত দলের সদস্য মোঃ আলিম নুর ওরফে আলমগীর (৩৮) মনুপাড়া গ্রামের খুরুশকুল ০৮নং ওয়ার্ডের মৃত্যু মোঃ হাসেমের ছেলে ও মোঃ তারেক (২১) মোহম্মদ শাহ ঘোনা গ্রামের কালারমার ছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মহেশখালী মৃত্যু মোঃ বাদশা মিয়ার ছেলেকে কক্সবাজার জেলা থেকে তাদের কে আটক করে রাঙ্গাবালী থানা পুলিশ। আটক কৃত ডাকাতের সাথে ২টি মোবাইল ফোন ও নগদ টাকা পাওয়া যায়।

উল্লেখ্য, গত ১৮-০২-২০২৩ তারিখ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সোনার চরের পূর্ব পাশে গভীর সমুদ্রে এমভি ভাই ভাই নামক মাছ ধরার ট্রলারে ২০/২৫ জনের সশস্ত্র ডাকাতের একটি দল ট্রলার দিয়ে এমভি ভাই ভাই নামক মাছ ধরার ট্রলারের পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গতিরোধ করে জেলেদের এলোপাতাড়ি গুলি শুরু করে জেলে খোকন গুলিবিদ্ধ হয়ে সাগরে পড়ে যায়।

ডাকাতরা ট্রলারে উঠে দা, কিরিচ, চাপাতি ও ধারালো অস্ত্র দ্বারা জেলেদের এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে ডাকাতরা ট্রলারের জেলেদের জিম্মি করে টাকা, কাপড়- মোবাইল সেট, মাছ ধরার জাল, মাছ সহ প্রয়োজনীয় ২০,০০০০০/- (বিশ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে।

ডাকাত দলের হাত থেকে প্রাণে রক্ষা পেতে ১৮ জন জেলের মধ্যে ০৯ জন জেলে সাগরে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়। এতে ০৪ জন জেলে উদ্ধার হলেও একজন জেলে মারা যায়। এ ঘটনায় ট্রলার মালিক মোঃ মিরাজের লিখিত অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গাবালী থানায় মামলা নং-০৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, গভীর বঙ্গোপসাগরের মাছের ট্রলারে গুলি করে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় মাননীয় ডিআইজি, বরিশাল রেঞ্জ মোঃ আক্তারুজ্জামান এর নির্দেশনায়, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম মহোদয় ও সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল শাহেদ আহম্মেদ চৌধুরী এর তদারকিতে গঠিত তদন্ত টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় মামলার মূল রহস্য উদ্ঘাটন সহ ঘটনায় জড়িত আসামীদের অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে গ্রেফতার করেছি এবং আসামী আলিম নুর ওরফে আলমগীর ও মোঃ তারেক দুজন আসামীর কাছ থেকে খায়েরুল ও কালাম মাঝির ০২টি মোবাইল সেট উদ্ধার করি।

মামলার তদন্ত সহ পলাতক আসামীদের গ্রেফতারী অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য আসামী তারেক ডাকাতির ঘটনা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews