1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি মডেল থানার সাঁড়াশি অভিযান ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আগৈলঝাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন এমপি  আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ উদ্বোধন মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আশঙ্কাজনক বাবা ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড় সিটিস্ক্যান মেশিনে ঘুম: শেবাচিমের সেই টেকনিশিয়ানের দায়িত্ব স্থগিত

রাজাপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে

 

সোহেল খন্দকার (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২২ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) উপজেলার পশ্চিম আদাখোলা ও পূর্ব আংগারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম আদাখোলা এলাকায় অভিযান চালিয়ে মো. কলিম হাওলাদার (১৭) নামে এক কিশোরকে ২২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি আদাখোলা গ্রামের মো. বাদল হোসেন ও মোছা. সিমা আক্তারের ছেলে।
অন্যদিকে, পূর্ব আংগারিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ওবায়েদুল হক ওরফে রিপন (৪১)-কে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি রাজাপুর উপজেলার সাংগর এলাকার মো. দেলোয়ার হোসেন ও আমেনা বেগমের ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews