1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রামু থানায় তদবীর ও দালালের কোন স্থান নাই- ওসি তাহের - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রামু থানায় তদবীর ও দালালের কোন স্থান নাই- ওসি তাহের

  • প্রকাশিত : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // কক্সবাজারের রামু থানায় দালালদের কোন স্থান নেই মন্তব্য করেছেন ওসি মো: আবু তাহের দেওয়ান। এক সময় গরীব মানুষ থানায় আসতে চাইতো না। এ সুযোগে প্রভাবশালীরা পুলিশকে নিজেদের ইচ্ছেমত ব্যবহার করার চেষ্টা করেছিল। বর্তমান সময়ে তা কোন সুযোগ নেই। রামু থানার ওসি মোহাম্মদ আবু তাহের দোওয়ান যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা আগের চেয়ে বর্তমানে অনেক উন্নতি হয়েছে বলে জানান স্থানীয় সচেতন মহল। তিনি আরও বলেন, বর্তমান সরকার ও স্থানীয় এমপি পুলিশী সেবা এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধ পরিকর। এ জন্য থানা পুলিশকে ভয় পাওয়ার কোন কারণ নেই। এখন থেকে গরিব মানুষ থানায় আসলে তাদেরকে চা আপ্যায়ন করা হবে। পাশাপাশি পুলিশ মানে জনগণের বন্ধু। এই এই বন্ধন টি আগে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে। শনিবার (১১ মে ) সকাল ১১ টায় রামু থানার পুলিশের একটি কক্ষে পুলিশদের উদ্দেশ্যে ওই এলাকার আইন শৃংখলা সংক্রান্ত নির্দেশনা প্রদান কালে তিনি এসব কথা বলেন।তিনি মাদক, জঙ্গি, সন্ত্রাসীসহ অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করতে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ও গ্রাম পুলিশদের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, ওসি তদন্ত (ইমন কান্তি দে ) এসআই জাহিদ,এসআই কাউসার,এসআই আল-আমিন, এসআই সো নয়ন সহ প্রমুখ। তিনি রামুতে প্রভাবশালী ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রকৃত জমির মালিকদের উদ্দেশ্যে বলেন,যে কোন ব্যক্তি জোর পূর্বক জায়গায় দখল করবে এই সুযোগটি বর্তমান দিনে শেষ হয়ে গেছে। এখন থেকে জায়গায় দখল,ও সন্ত্রাসী ছিনতাই কারী ও ইয়াবা ব্যবসায়ী বিভিন্ন অপরাধমূলক কাজ করতে হলে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। অন্যতায় অপরাধীদের অবস্থা খুবই ভয়াবহ হবে। কোন ব্যক্তি যদি গরিব ও অসহায় জমির মালিকদের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews