1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রাসেল’স ভাইপার নিয়ে হাসপাতালে কামড় খাওয়া কৃষক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাসেল’স ভাইপার নিয়ে হাসপাতালে কামড় খাওয়া কৃষক

  • প্রকাশিত : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭১ 0 বার সংবাদি দেখেছে
রাজবাড়ী প্রতিনিধি // রাজবাড়ীর পাংশায় মধু বিশ্বাস (৫০) নামের এক কৃষক রাসেল’স ভাইপারের কামড়ের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে পাংশা উপজেলার চরআফড়া এলাকায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গেলে রাসেল ভাইপার’স কামড় দেয়।

হাসপাতালে চিকিৎসাধীন মধু বলেন, সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় ক্ষেত থেকে বাদাম তোলার সময় রাসেল’স ভাইপার কামড় দেয়। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাসেল ভাইপার’স বলে সনাক্ত করেন।

পাংশা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. এনামুল হক বলেন, রাসেল ভাইপার’স-এর কামড়ের শিকার হয়ে এক কৃষক পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তাকে সার্বক্ষণিক নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews