1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণচেষ্টা: পলাতক আসামী গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ী অপহরণচেষ্টা: পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৪ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ বরিশাল ও র‌্যাব-৬ এর যৌথ আভিযানিক দল।

 

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কালিশুরী ইউনিয়নের বাহেরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিজ বাড়ি থেকে মোঃ আলমগীর (৩২) নামে এক আসামীকে গ্রেফতার করা হয়। তিনি উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী।

 

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা কৃষ্ণ কর্মকার (৩৬) একজন স্বর্ণ ব্যবসায়ী। তার বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকায় “পূজা অলংকার হাউজ” নামে একটি জুয়েলারি দোকান রয়েছে। গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। রাত ৮টা ২০ মিনিটের দিকে সিকিরবাজার বাসস্ট্যান্ডে পৌঁছে তিনি তার ভাই শিব শঙ্কর কর্মকারের হাতে সঙ্গে থাকা টাকা ও স্বর্ণালংকার তুলে দেন।

পরবর্তীতে দুই ভাই বাড়ির পথে রওনা দিলে পথিমধ্যে একটি মাইক্রোবাস থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় তারা জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। কৃষ্ণ কর্মকার কৌশলে পালাতে সক্ষম হলেও তার ভাইকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

অভিযোগ অনুযায়ী, অপহরণের পর ভুক্তভোগীকে মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, প্রায় ৩ ভরি ১৪ আনা স্বর্ণালংকার (মূল্য প্রায় ৯ লাখ ৫৩ হাজার টাকা) এবং ১৫০ ভরি রুপা (মূল্য প্রায় ৬ লাখ ৭৫ হাজার টাকা) ছিনিয়ে নেয় তারা।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষ্ণ কর্মকার বাদী হয়ে ২৪ এপ্রিল কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৪১, ১৭০, ১৭১, ৩৬৫, ৩৬৭ ও ৩৮৬ ধারায় রুজু করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews