1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

লালপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২১ 0 বার সংবাদি দেখেছে
oplus_0
লালপুর (নাটোর) প্রতিনিধি // ‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্য নিয়ে  নাটোরের লালপুরে যথাযথ মর্যাদায় মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার (৫অক্টোবর২০২৪) সকালে দিবসটি উপলক্ষে গৌরীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালি শেষে স্কুল শাখার হল রুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শিক্ষকগণ শিক্ষাকে জাতীয়করণ, শিক্ষকের মর্যাদা বৃদ্ধি,  শিক্ষকদের বৈষম্য দূরীকরণ দাবি তুলে ধরে বলেন একজন শিক্ষকই মানুষকে শিক্ষিত ও দক্ষ  মানবশক্তিতে রূপান্তরিত করে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে সুনীতিবান, সুশীল ও জ্ঞানবান করার কাজটি করেন। আদর্শ শিক্ষকের সংস্পর্শে  শিক্ষার্থীর মানসিক দর্শনগুলি বিকশিত হয়, তেমনই সে হয়ে ওঠে উত্তম হৃদয়ের অধিকারী ও সৃষ্টিশীল শ্রেষ্ঠ মানুষ।
এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখার সহকারী অধ্যাপক সেলিম হক, রফিকুল ইসলাম , সিনয়র প্রভাষক রফিকুল আলম, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জুলফিকার আলি, সিনিয়র সহকারী শিক্ষক আমির খসরু, সহকারী শিক্ষক রমজান আলী, নির্মল কুমার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews