1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে চোরাই দুই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
টানা তিন সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম কমলো চোটে কয়েক মাসের জন্য মাঠের বাইরে কেইন আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সাভার-আশুলিয়ায় অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা কাজিরহাটে প্রবাসীর বাড়িতে ৩ লাখ ৩২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি, আটক ২; পলাতক ২ কাজিরহাট সন্ত্রাস দমন আইনে ১১ জনসহ অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে মামলা গ্রেফতার ১ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

লালমোহনে চোরাই দুই অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩০ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ) লালমোহন // ভোলার লালমোহন উপজেলায় চোরাই দুই অটোরিকশাসহ মো. মেহেদী হাসান নামে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত এই সদস্য পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার মৃত তারা মিয়ার ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। একইদিন সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম। ওই প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, গত সোমবার (১৪ই এপ্রিল) সকালে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার মো. নূরুল ইসলাম নামে এক ব্যক্তি তার অটোরিকশা চুরির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (১৫ই এপ্রিল) বিকেলে লালমোহন পৌরসভার উত্তর বাজারের কাঁচা বাজার এলাকা থেকে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মেহেদী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হন। ওসি আরও জানান, গ্রেফতারের পর মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান; লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদের ছেলে মো. মিরাজ নামে আরও একজন এই চোরচক্রের সঙ্গে জড়িত। পরে তার বাড়িতে অভিযান চালালে গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান চোরাই অটোরিকশাগুলো শনাক্ত করেন। তবে এরইমধ্যে পালিয়ে যান মিরাজ। এরপর ওই বাড়ি থেকে চোরাই অটোরিকশাগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। লালমোহন থানা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামি মো. মেহেদী হাসান ও পলাতক মিরাজ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চালকদের অটোরিকশা চুরি করে আসছেন। গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসানকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামি মো. মিরাজসহ এই চোরচক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের জন্য লালমোহন থানা পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews