1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ ময়লার ভাগাড় থেকে জ্বালানি তৈরির চেষ্টা, সুজনের উদ্যোগে নতুন সম্ভাবনা মদনপুর ইউপি নির্বাচন ঘিরে বিতর্ক, জামাল উদ্দিন চকেটকে মামলায় জড়ানোর চেষ্টা রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছর পূর্তি: প্রতিবন্ধকতা ও নাগরিক প্রত্যাশা নিয়ে আলোচনা সভা মাদ্রাসায় বলাৎকার ও অশালীন ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী বোনকে খুঁজতে গিয়ে ১১ বছরের শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে কোতোয়ালি পুলিশের সাঁড়াশি অভিযান বরিশাল প্রেস ক্লাবের সংস্কার কাজের উদ্বোধন মাদক ও মোবাইল আসক্তি থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

লালমোহনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬১৮ 0 বার সংবাদি দেখেছে

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন // বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনব্যাপী কর্মসূচির আওতায় বুধবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালের সামনে থেকে, লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটু র‍্যালি বের হয়ে বাজারের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন মনির, আশরাফ উদ্দিন বাপ্পি, জেলা কমিটির সদস্য আঃ রহমান, মোঃ সাইদ রব্বানী ইব্রাহিম, লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউল রহমান শাহিন, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস ফরাজি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস প্রমুখ। আলোচনা সভা শেষে হাসপাতাল এলাকা পরিস্কার-পরিছন্ন করেন। নালা-ড্রেন থেকে ময়লা, আবর্জনা সরিয়ে জনসচেতনতামূলক শ্লোগান দেওয়া হয়। নেতাকর্মীরা হাসপাতালে পরিস্কার অভিযানসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews