1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমোহনে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামি আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

লালমোহনে ৩ বছরের সাজা প্রাপ্ত আসামি আটক

  • প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে
ডেক্স রিপোর্ট // লালমোহন ধলিগৌরনগ ইউনিয়নের হুমায়ুন কবির (৪০) নামে ৩ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ।

 

 

শনিবার (০৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লালমোহন থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাছানুজ্জামানের ছেলে হুমায়ুন কবির।

 

 

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, একাধিক বিয়ে করা হুমায়ুনের প্রথম স্ত্রী ২০১৭ সালে ভোলা কোর্টে একটি যৌতুক মামলা করেন। ওই মামলায় ২০২০ সালে তার বিরুদ্ধে ৩ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাস কারাদণ্ডের ঘোষণা করেন মহামান্য বিজ্ঞ আদালত ।

 

কিন্তু সে ওমানে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শনিবার রাতে দেশে আসার সংবাদের প্রেক্ষিতে হুমায়ুনকে বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয় । পরে রবিবার দুপুরে লালমোহন থানায় এনে তাকে ভোলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews