1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলে ঘরবাড়ি এবং অন্যান্য ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তাসংস্থা এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ বললেও ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস দাবি করেছে মাত্রা ছিল ৬ দশমিক ১।

দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের ফলে প্রদেশটির বেশ কয়েকটি শহরে তীব্র কম্পন অনুভূত হয়।

এ সময় ঘরবাড়ি এবং অন্যান্য ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পরে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প ও অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews