1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সচিবালয়ে ঢুকে বিক্ষোভের ঘটনায় ২৬ শিক্ষার্থী গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণরা ফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার ঘটনায় আটক ৫৪ শিক্ষার্থীর মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ৩১ জনের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, ৫৪ জন শিক্ষার্থীর ম‌ধ্যে ২৮ জনকে মুচ‌লেকা দি‌য়ে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে। বা‌কিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দি‌য়ে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। শাহবাগ থানায় এ নি‌য়ে মামলা হ‌য়ে‌ছে।

এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এরআগে, বুধবার বেলা ৩টার দিকে সচিবালয়ের ভেতর ঢুকে পড়ে এইচএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা। সচিবালয়ে ঢুকে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাসদস্যরা অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানায়, সব বিষয়ে এসএসসির ফল অনুযায়ী এইচএসসির ফল চায় তারা। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর হামলার বিচার দাবি আন্দোলকারীদের। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। পরে শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews