1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে বেগম জিয়াকে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে বেগম জিয়াকে

  • প্রকাশিত : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩৩৪ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // মেডিকেল বোর্ডের পরামর্শে আবারও হাসপাতালে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তবে বড় কোনো সমস্যার জন্য নয়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্যেই রোববার সন্ধ্যায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়ার কথা রয়েছে।

বেগম জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডামকে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে।

এর আগে গত সোমবার রাতে এভারকেয়ার হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা শেষে বাসায় ফিরেন সাবেক প্রধানমন্ত্রী। হাসপাতালে তার সাতটি পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পুনরায় তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন মেডিকেল বোর্ড।

সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিলো।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় আসে।

দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে ২০২০ সালে ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেয়া হয়, তাকে দেশেই থাকতে হবে।

কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় ওঠেন, এখনো তিনি সেখানেই থাকছেন। ২০২১ সালে এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর অসুস্থতার কারণে খালেদা জিয়াকে ছয় দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে।

বর্তমানে তিনি বহু বছর ধরে হৃদপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরন এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews