1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সাভারের আশুলিয়ায় সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আজিজ (২৭) নামে এক যুবককে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার রাতে স্থানীয়রা চাঁদাবাজির অভিযোগে আজিজকে থানায় সোপর্দের পর ব্যবসায়ী মানিক তার বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারকৃত আজিজ আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মধুপুর তালটেকী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদের অনুসারী ছিলেন।

মামলার বাদী মানিক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন আজিজ। দাবিকৃত চাঁদার টাকা না পেলে আজিজ আমাকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেবে বলে জানান। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের জানালে আজিজকে মারধর করে আশুলিয়া থানায় সোপর্দ করেন তারা।

পরে তার বিরুদ্ধে আমি একটি মামলা করেছি। আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, চাঁদাবাজির ঘটনায় আজিজকে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তার বিরুদ্ধে এক ব্যবসায়ী চাঁদাবাজির মামলা করেন। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews