1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সহযোগী অধ্যাপক হলেন ১১৮ চিকিৎসক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সহযোগী অধ্যাপক হলেন ১১৮ চিকিৎসক

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ১১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত এসব কর্মকর্তাকে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতনক্রমে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হলো। এছাড়া পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির আগের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ অক্টেবরের মধ্যে তাদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে (per1@hsd.gov.bd) পাঠাতে হবে। লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন- অর্থোপেডিক সার্জারি বিভাগের ২০ জন, ইএনটি বিভাগের ১৭ জন, মেডিসিন বিভাগের নয়জন, রেসপিরেটরি মেডিসিন বিভাগের আটজন, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের আটজন, প্রস্থোডেনটিক্স বিভাগের ছয়জন, ডেন্টাল পাবলিক হেলথ বিভাগের ছয়জন, ডেন্টিস্ট্রি বিভাগের পাঁচজন, অর্থোডেনটিক্স বিভাগের পাঁচজন, এন্ডোক্রাইনোলজি বিভাগের পাঁচজন, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পাঁচজন, কনজারভেটিভ ডেনটিস্ট্রি বিভাগের চারজন, থোরাসিক সার্জারি বিভাগের চারজন, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের তিনজন, পেডিয়াট্রিক বিভাগের দুইজন ও অফথালমোলজি বিভাগের দুইজন।

এ ছাড়াও গাইনি অনকোলজি বিভাগের একজন, চর্ম ও যৌন বিভাগের একজন, ট্রপিক্যাল মেডিসিন বিভাগের একজন, প্যাথলজি বিভাগের একজন, বায়োকেমিস্ট্রি বিভাগের একজন, ভাইরোলজি বিভাগের একজন, মাইক্রোবায়োলজি বিভাগের একজন, রেডিওথেরাপি বিভাগের একজন ও সাইকিয়াট্রি বিভাগের একজন চিকিৎসক সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews