1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন: মোমিন মেহেদী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি কবরস্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। ভিক্ষুকের কাছে সামান্য দামে ঔষধ বিক্রি করায় ঔষধের দেকান বন্ধ করে দিল ড্রাগ এ্যাসোশিয়েশন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা! আবারও যৌথ প্রযোজনায় শাকিব মজুতকারীর শাস্তি নিয়ে কী বলছে ইসলাম আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরছেন কামিন্স সরকারি চাকরিতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন: মোমিন মেহেদী

  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১২৮ 0 বার সংবাদি দেখেছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সেনা বাহিনী ওয়াকার-উজ-জামানসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সারাদেশে সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিন। তা না হলে দেশ ক্ষতিগ্রস্থ হবে, অর্থনীতি আরো সংকটে পরবে, যা আমাদের কারোই কাম্য নয়। সহিংসতা বন্ধের দাবিতে   দুর্নীতিবাজদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিতে ১০ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিবাদ সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য জোবায়ের মাতুব্বর প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর…’ শ্লোগান নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ করেছে বৈষম্য-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে-আন্দোলন করতে। আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদেরকে ধন্যবাদ যেমন জানাই, তেমনি দুর্নীতিগ্রস্থ সাবেক সকল রাজনৈতিক দল ও নেতাকে চিহ্নিত করেবিচারের আওতায় আনার জন্য ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই পাশাপাশি সারাদেশে সকল ডাকাতি-চুরি-বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews