1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাবেক আইজিপিসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সাবেক আইজিপিসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে মামলা করেছেন বিএনপিপন্থি আইনজীবী।

মঙ্গলবার (২০ আগস্ট) ভুক্তভোগী আইনজীবী হান্নান ভূঁইয়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন। কোতোয়ালি থানা পুলিশকে বাদীর জবানবন্দি নিয়ে করে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ছাড়াও মামলার অপর আসামিরা হলেন- সাবেক ডিসি লালবাগ জোন জাফর হোসেন, সাবেক এসি কোতোয়ালি শাহীনুল রহমান, সাবেক এডিসি লালবাগ জোন শহিদুল ইসলাম, সাবেক এডিসি কোতোয়ালি মুহিত কবির সেরনিয়াবাত, বর্তমান ডিসি প্রসিকিউশন আনিসুর রহমান, কোতোয়ালি থানার সাবেক ওসি শাহিনুর রহমান, ওসি (অপারেশন) নাজমুল হাসান, ওসি (তদন্ত) মেহেদী হাসান, এসআই শাহাবুদ্দিন হাওলাদার, কনস্টেবল রমজান মোল্লা, মো. মাহবুব আলম, মো. আব্দুর রশীদ ও বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফাহেয়াত উদ্দিন রক্তিম।

মামলার অভিযোগে বলা হয়, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট ঢাকা বার ইউনিট গত বছর ১২ সেপ্টেম্বর ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি পদযাত্রার আয়োজন করে। ওইদিন দুপুর ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে পদযাত্রা নিয়ে সিএমএম কোর্টের দিকে যাচ্ছিলেন তারা। মিছিলটি মেইন রোডে গেলে তাদের বাধা দেয় পুলিশ এবং অশ্লীল ভাষায় গালিগালাজসহ অশোভন আচরণ করে।

পদযাত্রার সামনে থাকা নারী আইনজীবীরা এর কারণ জানতে চাইলে জিনস প্যান্ট ও গেঞ্জি পরিহিত লোকগুলো তাদের বেধড়ক মারধর শুরু করে। এতে আহত ও শ্লীলতাহানির শিকার হন কয়েকজন নারী আইনজীবী। পেছনে থাকা পুরুষ আইনজীবীরা এগিয়ে এলে পুলিশ তাদের ওপরও হামলা চালায়। এতে আহত হন সিনিয়র আইনজীবীসহ আরও কয়েকজন।

আরও বলা হয়, আইনজীবীদের গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে আসামিরা পরস্পর যোগসাজশে আক্রমণ করে তাদের গুরুতর রক্তাক্ত জখম করেন বলে আবেদনে অভিযোগ করা হয়। মামলাটি আওয়ামী সরকার ক্ষমতায় থাকায় যৌক্তিক সময়ে দায়ের করা সম্ভব হয়নি। বাদী এজাহারে আরও উল্লেখ করেন, ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আইনের শাসনের শুভ সূচনা হওয়ায় তারা মামলা দায়ের করলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews