1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির সংবাদকর্মী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির সংবাদকর্মী নিহত

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২০৬ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির ট্রাকচাপায় দীপ্ত টিভির এক সংবাদকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান রতন (৫০) ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি।

নিহতের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, কামরুজ্জামান ভাই আমাদের হেডঅফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews