1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনল গ্রামীণফোন ও আইটেল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনল গ্রামীণফোন ও আইটেল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ 0 বার সংবাদি দেখেছে

আইটেল’র সহযোগে উদ্ভাবনী একটি কো-ব্র্যান্ডেড স্মার্টফোন এনেছে গ্রামীণফোন। সাশ্রয়ী মূল্য, ব্যবহারিক সুবিধা এবং সংযোগের বিষয়টি মাথায় রেখে ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে যা স্বল্প খরচে স্মার্টফোন কিনতে ইচ্ছুক গ্রাহকদের জন্য অনন্য।

 

সাশ্রয়ী মূল্যের গ্রামীণফোন আইটেল এ৮০ ডিভাইসটিতে রয়েছে বড় এইচডি প্লাস ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। যারা সহজলভ্য ও নির্ভরযোগ্য একটি স্মার্টফোন খুঁজছেন এই ডিভাইসটি তাদের জন্য।

 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানের উপস্থিতিতে সম্প্রতি জিপিহাউসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোনটি উন্মোচন করা হয়। এসময় গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রাহকদের জন্য স্মার্টফোনটির সাথে রয়েছে এক্সক্লুসিভ ইন্টারনেট অফার। অফারগুলোর মধ্যে রয়েছে মাইজিপি অ্যাপের মাধ্যমে একবারের জন্য ৭ দিন মেয়াদি ৫ জিবি ফ্রি ইন্টারনেট । এছাড়া প্রতি মাসে ৯৯ টাকায় ৭ দিন মেয়াদি ১০ জিবি এবং ২৯৮ টাকায় ৩০ দিন মেয়াদি ৪০ জিবি ইন্টারনেট প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটি চালু হওয়ার পর থেকে ছয় মাস পর্যন্ত গ্রাহকেরা এই দুইটি অফার যতবার খুশি নিতে পারবেন। মাত্র ৯ হাজার ৯৯০ টাকায় সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি সারা দেশের গ্রামীণফোন সেন্টার (জিপিসি) এবং আইটেল রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “আইটেল’র সাথে এই পার্টনারশিপ স্মার্টফোনকে আরো সাশ্রয়ী ও সহজলভ্য করার মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করার লক্ষ্যে আমাদের একাগ্রতার প্রতিফলন। অন্তর্ভূক্তিমূলক ডিজিটাল ভবিষ্যত গড়তে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ যাতে উদ্ভাবন ও সহযোগিতার ভিত্তিতে সবার জন্য সমান সুয়োগ নিশ্চিত হয়। আরও শক্তিশালী সংযোগের মাধ্যমে জীবনমান উন্নত করে আমরা নিশ্চিত করতে চাই যেন সবাই ডিজিটাল যুগের রূপান্তরকারী ক্ষমতাকে কাজে লাগাতে পারেন।”

আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন,  “গ্রামীণফোনের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ বাংলাদেশের গ্রাহকদের কাছে উদ্ভাবনী ও সাশ্রয়ী প্রযুক্তি পৌঁছে দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের উভয় কোম্পানির একটি সাধারণ লক্ষ্য হচ্ছে গ্রাহকদের হাতে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দিয়ে তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা; আইটেল এ৮০ স্মার্টফোনটির উন্মোচন এরই প্রতিফলন। ব্যবহার উপযোগিতা ও আস্থার দিক থেকে স্মার্টফোনটি একটি নতুন ধারার সূচনা করেছে। ডিভাইসটিতে রয়েছে ৪+১২৮ জিবি মেমরি যা এই দামের মধ্যে সেরা, আইপি-৫৪ রেটেড পানি ও ধূলা প্রতিরোধক এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। গ্রামীণফোনের বিশাল সংখ্যক গ্রাহকদের জন্য এমন একটি চমৎকার স্মার্টফোন নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews