1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সীমান্তে ভোর থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

সীমান্তে ভোর থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ

  • প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে মর্টার সেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দ ভেসে আসছে। থেমে থেমে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে জানায় স্থানীয়রা।

এদিকে শুক্রবার বিকেলে মিয়ানমার সেনাবাহিনীর একটি বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দাবী স্থানীয়দের। এছাড়াও শুক্রবার সীমান্তের কোনারপাড়া এলাকায় বিকেলের দিকে মিয়ানমারের থেকে ছোঁড়া একটি গুলি এসে বাংলাদেশ সিমান্তে এসে পড়ে বলে দাবী স্থানীয়দের। তাদের ধারণা গুলিটি একে-৪৭ এর। তবে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে তুমুল সংঘর্ষ চলছে দেশটির সেনাবাহিনীর। এরফলে সীমান্তের এপারে আতঙ্ক বিরাজ করছে।

প্রসঙ্গত, ২৮ আগস্ট ঘুমধুমের তুমব্রু উত্তরপাড়া এলাকায় মিয়ানমারের ছোঁড়া দুটি মর্টার সেল এসে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর বাইশফাড়ি এলাকায় আরো দুটি মর্টার সেল পড়ে বাংলাদেশে অভ্যন্তরে। দিনের পর দিন গোলাগুলি আর যুদ্ধবিমান উড়াউড়িতে ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews