1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুখবর পেতে যাচ্ছেন ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সুখবর পেতে যাচ্ছেন ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২০০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ৪৩তম বিসিএসে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দিতে সব প্রক্রিয়া শেষ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে চলতি সপ্তাহেই ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন বলে জানা গেছে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস উত্তীর্ণ দুই হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের গেজেট জারি করা হতে পারে চলতি সপ্তাহেই পূজার ছুটি শেষে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৪৩তম বিসিএসের সব কাজ শেষ, পূজার ছুটি শেষে গেজেট হতে পারে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

সিদ্ধান্ত অনুসারে, ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বর।

পিএসসির সুপারিশের প্রায় ৯ মাস পরেও নিয়োগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন সুপারিশপ্রাপ্ত কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছিুক একজন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঢিলেমীর কারণে আমাদের নিয়োগে দেরি হচ্ছে। সব প্রক্রিয়া শেষ করে সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগ দিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews