1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৫ 0 বার সংবাদি দেখেছে

পটুয়াখালী সদরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন— মো. নুহ (২৬) ও আশরাফ (৫০)।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার চৌদ্দবুড়িয়া গ্রামের আফতার সিকদার বাড়ির একটি নির্মাণাধীন ভবনের দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে নামেন শ্রমিক আশরাফ। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে অপর শ্রমিক নুহ ট্যাংকের ভেতরে নামেন। একপর্যায়ে দুজনেই ট্যাংকের ভেতরে আটকা পড়েন। ​পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা বিষয়টি টের পেয়ে সেপটিক ট্যাংকের কিছু অংশ ভেঙে ভিতরে ঢুকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

দীর্ঘদিন সেপটিক ট্যাংক বন্ধ থাকায় ভেতরে মিথেন ও কার্বন মনোক্সাইডের মতো মারাত্মক বিষাক্ত গ্যাসের কারণে তারা মারা যান বলে স্থানীয়রা ধারণা করছেন।

 

স্থানীয় ইউপি সদস্য আবু জাফর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মৃত আশরাফ ও নুহের বাড়ি কমলাপুর ইউনিয়নের চৌদ্দভূড়িয়া গ্রামের পাশাপাশি বাড়ি। তাদের মধ্যে আশরাফ রাজমিস্ত্রী কাজ করত। আর নুহ দিনমজুর ছিল। আশরাফ বিবাহিত ও ৩ সন্তানের জনক। আর নুহ সদ্য বিয়ে করেছেন।

 

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews