1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল নগরীতে স্কুলের সামনে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি, দুর্ঘটনার আশঙ্কা হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার ভোলায় ডিবির অভিযানে লোকাল গান ও তিনটি বগি দাসহ একজন আটক চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা জাপান ম্যাচে ব্রাজিলের অধিনায়ক রাফিনিয়া নুসরাতের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ কাপুরুষোচিত: জামায়াত আমির এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ দুই লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশীর মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ 0 বার সংবাদি দেখেছে
সৌদি আরবের জেদ্দা-মদিনা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় জেদ্দা, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের পিতা ও ভাগিনা বউ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জেদ্দা থেকে মহানবী (সঃ) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যাওয়ার ১৫০ কিলোমিটার পূর্বে ‘ওয়াদি ফারাহ’ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আতাউর রহমান মুকুল ও তার পরিবারের বাকি সদস্যরা গুরুতর আহত হন।

জানা যায়, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দা বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এর বাবা, ভাগিনা ও ভাগিনা বউ বাংলাদেশ থেকে উমরাহ পালন করতে সৌদি আরব আসেন। তাদেরসহ পরিবারের বাকি সদস্যদের নিয়ে মদিনায় জিয়ারতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে রাস্তায় একটি গর্তের সাথে ধাক্কা লেগে গাড়ি উল্টে গেলে আতাউর রহমান মুকুলের পিতা আব্দুল মালেক মেম্বার (৭৪) ও ভাগিনা বউ তাসলিমা বেগম (২০) নিহত হন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)।

আহত আতাউর রহমান মুকুলের স্ত্রী, মেয়ে, ভাগিনা ও শ্যালক স্থানীয় ওয়াদী ফারাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews